SEO (Search Engine Optimization/সার্চ ইন্জিন অপটিমাইজেশন) কি?

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

আপনি একটা সাইট তৈরী করলেন যেটা অনেক তথ্যবহুল এবং আশা করেছিলেন যে হাজার হাজার ভিজিটর পাবেন,কিন্ত তা পাচ্ছেন না।কারন এখনও একটা গুরত্বপূর্ন কাজ বাকি আছে যেটা আপনার সাইটকে হাজারো ভিজিটর দেবে তা হল সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO)

ওয়েব ওয়ার্ল্ড এ  অনেক সার্চ ইন্জিন আছে যেমন সবচেয়ে বিখ্যাত হল গুগল,এরপর আছে ইয়াহু,বিং ইত্যাদি। কেউ যদি ইংরেজিতে এইচটিএমএল শিখতে চায় তাহলে হয়ত সে html tutorial লিখে গুগলে সার্চ দেবে কারন সে হয়ত English এ এইচটিএমএল টিউটোরিয়াল আছে এমন কোন ওয়েবসাইটরে ঠিকানা জানেনা।এখন ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে ইংলিশ এ html টিউটোরিয়াল আছে।এখন যদি html tutorial” লিখে গুগলে সার্চ দিলে গুগলের প্রথম পেজে আরও  ভাল হবে যদি প্রথম পেজের প্রথম লিংকটাই আপনার সাইটের হয় তাহলে নিশ্চিত থাকতে পারেন যে ঐ ইউজার যে html tutorial” দিয়ে খুজছিল সে অবশ্যই আপনার সাইটে যাবেই।এই যে একজনের সাইট গুগলে সবার আগে দেখাল অথচ English e html tutorial আছে এমন বহু সাইট,ব্লগ,ফোরাম ইত্যাদি থাকার পরেও,যে সাইট আগে দেখালো সে সাইটে কিছু কৌশল অবলম্বন করা হয়েছিল এসব কৌশলকে বলা হয় সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO)

সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) প্রধানত ২ ধরনের

১.অন পেজ (যেটা সাইটের ভিতরেই করা হয় যেমন টাইটেল ট্যাগ,কনটেন্ট,কিওয়ার্ড ইত্যাদি প্রাসঙ্গিক হওয়া )

২.অফ পেজ (যেটা সাইটের বাইরে করা হয় যেমন ব্লগ,ফোরাম পোস্টিং)

পেইড সার্চ ইন্জিন অপটিমাইজেশন: গুগলে সার্চ দিলে মাঝে মাঝে দেখবেন সার্চ রেজাল্টের ডানে বা উপরে ভিন্ন রং (সাধারনত হালকা খয়েরি) কিছু লিংক থাকে (যে শব্দ দিয়ে সার্চ দিয়েছেন সেটা সংশ্লিষ্ট)।এগুলি পেইড লিংক অর্থ্যাৎ এর জন্য গুগলকে অর্থ দিতে হয়েছে।এই ধরনের অপটিমাইজেশনকে পেইড এসইও (Paid SEO) বলে।

অর্গানিক সার্চ ইন্জিন অপটিমাইজেশন: যে লিংকগুলি সার্চ রেজাল্ট পেজে সাধারনভাবে প্রদর্শিত হয় মানে গুগল এগুলি কোন বিশেষ রং দিয়ে হাইলাইট করেনা এগুলি অর্গানিক লিংক।এই ধরনের অপটিমাইজেশনকে অর্গানিক এসইও (Organic SEO) বলে। এটাকে এলগরিদমিক SEO ও বলে।

One thought on “SEO (Search Engine Optimization/সার্চ ইন্জিন অপটিমাইজেশন) কি?

  1. খুব সুন্দর একটা আর্টিকেল । বেসিক জানার জন্য অনেক ভাল হয়েছে । SEO সম্পর্কে লিখার জন্য ধন্যবাদ ।

Comments are closed.

Related Articles

Spam, deceptive practices & scams” পলিসি কি এবং কিভাবে চ্যানেল রিমুভ হওয়া এড়িয়ে চলবেন ?

YouTube-এর “Spam, deceptive practices & scams” পলিসি গতমাস থেকে আরও কড়াকড়িভাবে ইউটিউব আরোপ করা শুরু করেছে । আসলে এটা চলমান যদিও তবে গতমাসে আমার কাছের অনেকের ইউটিউব চ্যানেল এই প্র্যাকটিসের কারণে উড়ে গেছে । ইভেন বড় বড় ইউটিউবারদের চ্যানেলেও রিমুভ করে দিয়েছে ইউটিউব। আজকের এই

Miscellaneous
Mizanur Rahaman Mizan

ইউটিউব শ্যাডোব্যান (Shadow ban) এড়ানোর উপায়

অনেকেই প্রশ্ন করেন , সবকিছু ঠিক থাকলেও কি ভিউ না আসা সম্ভব? আমার উত্তর, হ্যাঁ, একদম সম্ভব। আপনার ভিডিও হয়তো সেরা মানের, কিন্তু যদি আপনার চ্যানেল শ্যাডোব্যান হয়ে যায়, তাহলে কিছুই কাজে আসবে না। ইউটিউব মনে করবে আপনি একটি বট, এবং আপনার রিচ সম্পূর্ণভাবে লিমিটেড

Common AI Word এবং তাদের Human Friendly Alternatives

AI tools (like ChatGPT) use করে আমরা অনেক সময় এমন কিছু কমন word লিখে ফেলি যেগুলা পড়লে মনে হয় – একটা robot লিখছে। Words like optimize, leverage, utilize, empower – technically ঠিক থাকলেও এগুলা খুব robotic শোনায়। এই article এ আমি list করবো এমন সব